২০২০ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সুশান্ত-রিয়াকে

০৪ ডিসেম্বর ২০২০, ০৪:৩৭ PM
রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুত

রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুত © ফাইল ফটো

চলতি বছরে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শোবিজে শোকের ছায়া ফেলে দিয়েছিলো। তার মৃত্যুর ঘটনায় তদন্ত করতে গিয়ে জড়িয়ে পরে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। এ বছরের জুন মাস থেকে এখন অবধি এই দুজনকে নিয়ে বেশি চর্চা ছিলো গোটা ভারতজুড়ে। যার প্রমাণ মিললো ‘ইয়াহু’র তালিকায়।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন 'ইয়াহু' জানিয়েছে, ২০২০ সালে পুরুষ তারকাদের ভেতর যার নাম ইয়াহুতে সবচেয়ে বেশিবার লেখা হয়েছে, তিনি সুশান্ত সিং রাজপুত। আর নারী তারকাদের ভেতর উঠে এসেছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম।

সুশান্তের পর দেশটির রাজনৈতিক নেতা ও অন্যান্য অভিনেতার নাম রয়েছে। তাঁদের মধ্যে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, ইরফান খান, ঋষি কাপুর, সোনু সুদ, অনুরাগ কাশ্যপ ও অল্লু অর্জুন অন্যতম।

অন্যদিকে রিয়ার পর যে যে নারীর নাম রয়েছে, তারা হলেন— কঙ্গনা রানাউত, দীপিকা পাড়ুকোন, সানি লিওনি, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, নেহা কক্কর, কনিকা কাপুর, কারিনা কাপুর খান ও সারা আলী খান।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬