মৃত ব্যক্তির চিৎকারে ভয়ে পালালেন মর্গের কর্মীরা!

৩০ নভেম্বর ২০২০, ০২:০৭ PM

© সংগৃহীত

হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণার পর মর্গে দেহ সংরক্ষণের জন্য রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তখনই জেগে ওঠেন ওই ‘মৃত’ ব্যক্তি! জেগে নিজেকে মর্গে দেখেই চিৎকার করতে শুরু করেন হাসপাতালে ভর্তি পিটার কিগেন নামে ৩২ বছরের ওই ব্যক্তি। কেনিয়ার একটি হাসপাতালে সম্প্রতি এমন ঘটনা ঘটে।

এদিকে মৃত ওই ব্যক্তি জেগে ওঠে চিৎকার করলে ভয়ে পালিয়ে যান মর্গের কর্মীরা। হাসপাতালের মর্গে কর্মরত কর্মচারীরা ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কথা জানান।

জানা গেছে, গত মঙ্গলবার পিটার কিগেন সম্প্রতি পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে ভর্তি হওয়ার দিন কয়েক পর তার পরিবারের লোকের কাছে খবর যায় পিটার মারা গেছেন।

পিটারের ভাই জানিয়েছেন, হাসপাতালের এক নার্স তাকে ভাইয়ের মৃত্যুর খবর দেন। তিনি বলেন, মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে যাই। মর্গ থেকে দেহ নেয়ার জন্য আমাকে কাগজপত্রও দিয়েছিলেন নার্স।

কর্মকর্তারা মরদেহ সংরক্ষণের আগে মর্গে ডেকে পাঠান। সেখানে যেতেই চমকে যাই। দেখি ভাই নড়াচড়া করছে। আমি বুঝতে পারছি না একজন জীবিত ব্যক্তিকে কীভাবে মর্গে নিয়ে যাওয়া হলো।

নিজেকে মর্গে আবিষ্কার করে ভয়ে চিৎকার করতে থাকেন কিগেন। জীবিত অবস্থায় মর্গে পৌঁছে যাওয়া পিটার বলেন, এ ঘটনায় আমি বিশ্বাস করতে পারছি না। কী করে ওরা বুঝল আমি মৃত? ঈশ্বরকে ধন্যবাদ আমার জীবন বাঁচিয়ে দেয়ার জন্য।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬