গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে ভর্তি

০৫ অক্টোবর ২০২৬, ০১:৫১ AM
আহত শিক্ষার্থী বিদীপ্ত সিক্ত

আহত শিক্ষার্থী বিদীপ্ত সিক্ত © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ৯ তলা থেকে পড়ে প্রথম বর্ষের এক শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভবনের ৯ তলা থেকে লাফ দিয়েছেন। তবে তিনি নিজে লাফ দিয়েছেন, নাকি কোনোভাবে পড়ে গেছেন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত কারণ ও পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
‎
ওই শিক্ষার্থীর নাম বিদীপ্ত সিক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ) ছাত্র।
‎
‎​এ বিষয়ে জগন্নাথ হলের ভিপি পল্লব চন্দ্র বর্মণ বলেন, আমি মাত্র খবর পেলাম, আমি ডিএমসির দিকে যাচ্ছি। ফার্স্ট ইয়ারের ছেলে। সে সন্তোষ চন্দ্র ভবন থেকে লাফ দিয়েছে। ও এখনো বেঁচে আছে।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি এবং এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি। শিক্ষার্থীর সার্বিক অবস্থার বিষয়ে পরবর্তীতে আপডেট জানানো হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬