মুফতি আনাসকে বিয়ের পর সানা খানের নতুন ভিডিও ভাইরাল

৩০ নভেম্বর ২০২০, ১২:৪৪ PM
স্বামী মুফতি আনাসের সঙ্গে সানা খান

স্বামী মুফতি আনাসের সঙ্গে সানা খান © জি নিউজ

ধর্মের পথে চলবেন, ধর্মের পথে চলার জন্যই বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। সম্প্রতি এমন জানিয়ে বলিউড থেকে সরে দাঁড়ান সানা খান। বলিউড থেকে সরে যাওয়ার পরপরই ভারতের গুজরাটের এক মাওলানাকে বিয়ে করেন সানা। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।

সানা খান এবং মাওলানা মুফতি অনাস সাঈদের বিয়ের খবর এবং ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় জোর জল্পনা। তার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর থেকে একের পর এক ছবি শেয়ার করছেন সানা। কখনও অনস সাঈদের সঙ্গে কফি ডেটে যেতে দেখা যাচ্ছে সানাকে, আবার কখনও শাশুড়ি মা কীভাবে যত্ন করে তাঁর জন্য বিরিয়ানি তৈরি করছেন, শেয়ার করছেন সেই ভিডিও।

জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এবার অনাসের সঙ্গে সানা খান ফের নতুন ভিডিও শেয়ার করেন। যেখানে সানা দাবি করেন, বাড়ি থেকে বের হওয়ার আগে প্রার্থনা করলে, সমস্ত বাজে নজর থেকে রক্ষা পাওয়া যায়। বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর সেই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হতে শুরু করে।

প্রসঙ্গত, সাদা রঙের ক্যাথোলিক গাউন পরে আনাস সাঈদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানা খান। এরপর ওয়ালিমা লুকেও ভাইরাল হয় সানার ছবি। এসবের পাশাপাশি সানা আরও দাবি করেন, বিয়ের সময় তাঁর মেহন্দির রং এত গাঢ় হয়েছে যে তার থেকে প্রমাণিত হয়, অনসের প্রতি ভালবাসা কতটা গভীর। আনাস সাঈদের প্রতি ভালবাসা অত্যন্ত গাঢ় হওয়ার জন্যই তাঁর মেহন্দির রং এত গাঢ় হয়েছে বলে দাবি করেন এক সময়ের অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayied Sana Khan (@sanakhaan21)

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬