কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

৩০ নভেম্বর ২০২০, ০৮:৫৮ AM
নজরুল ইসলাম

নজরুল ইসলাম © সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নজরুলের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর ৬নং ওয়ার্ডে।

রবিবার (২৯ নভেম্বর) দিনগত রাতে কাতার থেকে তার নিহত হওয়ার খবর আসে বলে জানান নজরুলের পিতা মোহাম্মদ ইসমাইল।

নিহতের পিতা মোহাম্মদ ইসমাইল জানান, জীবিকার তাগিদে তার ছেলে নজরুল ইসলাম দীর্ঘ ১৫ বছর কাতারে অবস্থান করছেন। সেখানে তিনি একটি কম্পানিতে লরি চালক হিসেবে নিয়োজিত ছিলেন।

গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রবিবার সন্ধ্যায় নজরুলের মৃত্যুর খবর আসে।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, সর্বশেষ গত বছর নজরুল ইসলাম দেশে আসে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড় এবং পারিবারিক জীবনে এক পুত্র সন্তানের জনক। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

চার জেলার ডিসিকে প্রত্যাহার
  • ০১ এপ্রিল ২০২৬
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের
  • ০১ এপ্রিল ২০২৬
রোববার থেকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু, যারা পাবেন
  • ০১ এপ্রিল ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দে…
  • ০১ এপ্রিল ২০২৬
‘স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে’
  • ০১ এপ্রিল ২০২৬
পরিবারে নতুন সদস্য আগমনের মুহূর্তে গাছ লাগান: সড়কমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence