ডিসেম্বরেও খুলছে না কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয়

২৯ নভেম্বর ২০২০, ১০:১০ PM
প্রতীকী

প্রতীকী

চলতি বছরে আর রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস হচ্ছে না। করোনা পরিস্থিতিতে রাজ্যের পক্ষ থেকে আজ রবিবার ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন কলকাতার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বর মাসেও রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস করানোর মতো পরিস্থিতি নেই। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবতীয় প্রস্তাব পাঠানো হবে। বৈঠকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উপাচার্যদের অভিমতও জানা হয়েছে।

তিনি বলেন, আপাতত অনলাইনে ক্লাস চলমান থাকবে। তবে সেক্ষেত্রে সিলেবাসে কাটছাঁট হবে কিনা তা বিশ্ববিদ্যালয়গুলোই স্থির করবে বলে।

এদিকে করোনা পরিস্থিতিতে অনলাইনেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়েছে কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো। সেক্ষেত্রে আগামী দিনেও অনলাইনেই সাপ্লিমেন্টারি থেকে পরীক্ষা থেকে শুরু করে ইন্টারনাল পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো নেবে।

বৈঠকে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় ক্লাস চালু করতে গেলে হোস্টেল খোলা আবশ্যক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হোস্টেল ছেড়ে কিভাবে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে রাখা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
  • ২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত…
  • ২২ মার্চ ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence