বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড আমিরাতে

২৯ নভেম্বর ২০২০, ০৮:৪৭ AM
আগুন

আগুন © প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস কারখানার ওয়ার হাউসে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় আল ফাহাদ গার্মেন্টস কারখানার স্টোর রুমে ২৪ জন শ্রমিক কর্মরত অবস্থায় এ অগ্নিকাণ্ড হয়।

এ সময় অন্তত ১০০ টন কাপড় পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।

গার্মেন্টসটির মালিক শেফালী আক্তার আঁখি জানান, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১ মিলিয়ন দিরহাম ক্ষতি হয়েছে। দ্বিতীয়তলায় আগুন লাগলে ১০টি ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, যদি নিচতলায় আগুন ছড়িয়ে যেত তাহলে আশপাশের ৫-৬টি কারখানা পুড়ে যেত।

শেফালী আক্তার আঁখি ও তার স্বামী মাজহারুল ইসলাম মাহবুব কারখানাটির মালিক। তাদের মাহবুব গ্রুপ অব কোম্পানিজ নামে আমিরাতে একটি শিল্প গ্রুপ রয়েছে।

এ গ্রুপের ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন আঁখি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬