আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন বিতরণ করবে যুক্তরাষ্ট্র

২৮ নভেম্বর ২০২০, ০৫:০৮ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহ থেকে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, থ্যাংকসগিভিং ডে উপলক্ষে অন্যান্য দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, পুরো বিশ্বই ভোগান্তির শিকার এবং আমরা কার্ভের মধ্যে আছি। তবে ভ্যাকসিনগুলি পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহ থেকে সরবরাহ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, প্রথম ধাপে দেশটির স্বাস্থ্যকর্মী ও বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিনটি বিতরণ করা হবে।

অতীতে অবশ্য করোনা সংক্রমণ নিয়ে নানারকম বিতর্ক সৃষ্টিকারী কথা বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট। তার কথায় ভরসা করতে অনিচ্ছুক অনেকে। তবে করোনার সম্ভাব্য টিকা-প্রস্তুতকারী আমেরিকার দুই সংস্থা ফাইজ়ার ও মডার্না আগেই জানিয়েছিল, সরকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিলে ডিসেম্বরে টিকা দেওয়া শুরু হয়ে যাবে।

এদিকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর দিক থেকেই বিশ্বে শীর্ষে অবস্থান করছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আমেরিকায় ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। এর মধ্যে মারা গেছে প্রায় ২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬