মা-বাবার কবরের পাশে সমাহিত হলেন ম্যারাডোনা

২৭ নভেম্বর ২০২০, ০৯:৪৫ AM
ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার কফিন

ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার কফিন

মা-বাবার কবরের পাশেই শায়িত হলেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সকালে) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায় সমাহিত করা হয় তাকে।

এর আগে প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাদায় ম্যারাডোনার কফিনটি রাখা হয় ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ম্যারাডোনার পরিবারকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয় সবার আগে। ৮৬ বিশ্বকাপ কিংবদন্তিকে শেষবারের মতো দেখে গেছেন তাঁর সাবেক স্ত্রী ক্লদিয়া ভিয়াফানে, দুই কন্যা দালমা ও জিয়ান্নিনা।

এদিকে চলমান করোনা সংক্রমণের শঙ্কা উপেক্ষা করে লাখো ভক্ত সমবেত হয়েছিলেন শেষবারের মতো প্রিয় ফুটবলারের কফিন স্পর্শের আশায়। অভ্যাগতদের সবারই চোখে জল, হাতে ফুল। কারও পরনে ছিল ১০ নম্বর জার্সি নয় ম্যারাডোনার ছবি সম্বলিত পোশাক। কেউ দূর থেকেই প্রিয় মানুষটির হাওয়ায় ছুড়ে দিয়েছেন চুমু।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬