করোনা আক্রান্তদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে সৌদি

২৫ নভেম্বর ২০২০, ১১:৩৭ AM
প্রতীকী

প্রতীকী

করোনায় আক্রান্তদের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের বরাত দিয়ে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে বসবাসকারী সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন,আগামী ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন।

সৌদি আরবের দৈনিক করোনাভাইরাস সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, ভ্যাকসিনগুলো নিরাপদ ও কার্যকর হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

এদিকে দেশটিতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিগত মাসগুলোর চেয়ে কিছুটা কম হলেও আবার তা বাড়তে শুরু করেছে। দেশটিতে মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৪৮৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছে তিন লাখ ৪৩ হাজার ৮১৬ জন। এবং মারা গেছে পাঁচ হাজার ৭৯৬ জন মানুষ।

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬