কাশ্মীরে শুরু হচ্ছে স্মার্ট স্কুল এডুকেশন

২৪ নভেম্বর ২০২০, ০৫:০৯ PM
শুরু হচ্ছে স্মার্ট স্কুল এডুকেশন

শুরু হচ্ছে স্মার্ট স্কুল এডুকেশন © সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলা প্রশাসন সেখানকার সরকারি স্কুলগুলো আধুনিকায়নের প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় স্কুলভবনগুলো সংস্কার করে আধুনিক অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। স্মার্ট সুবিধাসংবলিত অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ প্রকল্পে মোট ১৮০টি স্কুল তৈরি করা হবে। এর মধ্যে ১২০টি শহরে এবং বাকি ৬০টি গ্রাম এলাকায় অবস্থিত। এর নাম ‘স্মার্ট স্কুল’ এডুকেশন।

স্কুল আধুনিকায়নের মধ্য রয়েছে ভবন সংস্কার, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত, পাঠাগার প্রতিষ্ঠা, বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা, কম্পিউটার ল্যাব ও স্মার্ট শ্রেণিকক্ষ, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষকদের উন্নয়ন, সমকালীন মূল্যায়ন ও সামাজিক সংশ্লিষ্টতা, প্রয়োজন অনুপাতে শ্রেণিকক্ষ বাড়ানো, পৃথক টয়লেট, খেলাধুলার অবকাঠামো, দক্ষ ল্যাব, বিশুদ্ধ পানি সরবরাহ, মডেল উন্নয়নের জন্য উদ্ভাবনী মঞ্জুরি, শিক্ষকদের সামর্থ্য ও প্রশিক্ষণ নিশ্চিত করা।

জম্মু ও কাশ্মীর প্রশাসন ‘গ্রামে ফের’ নামের এক কর্মসূচির আওতায় স্মার্ট স্কুল চালু করছে। এর আগে পাইলট প্রকল্প হিসেবে ২৫টি স্কুল আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিল শ্রীনগর জেলা প্রশাসন। গত অর্থবছরে সফলভাবে প্রকল্পটি শেষ হয়েছে। এরপরই শ্রীনগরের ১৮০টি স্কুল আধুনিকায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের গণমাধ্যম পিটিআই এক খবরে জানিয়েছে, শ্রীনগরের ডেপুটি কমিশনার শহিদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। জেলার শহরগুলোয় অবস্থিত ১২০টি স্কুল বিশেষ পরিকল্পনার আওতায় আধুনিকায়নে ছয় কোটি রুপি বরাদ্দ হয়েছে।

এতে জানানো হয়, শ্রীনগর শহরের ২৫টি স্কুলের জন্য তহবিল বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে আংশিকভাবে আধুনিক সরঞ্জামে সজ্জিত আরও ৭০টি স্কুল সরকারের ‘সমগ্র শিক্ষা স্কিমের’ আওতায় যথাসময়ে প্রয়োজনীয় বরাদ্দ পাবে।

কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট প্রকল্পের আওতায় উন্নীত হওয়া ২৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা এক সভায় অংশ নিয়েছিলেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা সেখানে জানান। ২৫টি স্মার্ট স্কুলকে আরও উন্নয়নের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence