ছয় মন্ত্রীর নাম ঘোষণা বাইডেনের, ইরানের পরমাণু সমঝোতারই তিনজন

২৪ নভেম্বর ২০২০, ১০:০৪ AM
জো বাইডেনের ঘোষিত সম্ভাব্য মন্ত্রীসভার ছয় সদস্য

জো বাইডেনের ঘোষিত সম্ভাব্য মন্ত্রীসভার ছয় সদস্য © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া অন্তত তিনজন ইরানের সঙ্গে পরমানুস সমঝোতায় স্বাক্ষর করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার এ খবর দিয়েছে। এরমধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ুবিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়া হয়েছে। নির্বাচনী প্রচারের সময় জো বাইডেন বলেছিলেন, ‘ক্ষমতা হাতে পাওয়ার প্রথম দিনই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরবেন।’

এছাড়া বারাক ওবামার সময়কার সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর জেইক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব।

জো বাইডেনের মন্ত্রিসভার অপর তিন সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেজান্দ্রো মেয়রকাস, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ও জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মন্ত্রিসভার ছয় সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জো বাইডেন বলেন, ‘আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে সাহায্য করবেন।’ বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার কথাও উল্লেখ করেন তিনি।

বাইডেন তাঁর সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নির্বাচনী দল আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে ট্রাম্প ফলাফল অস্বীকার করে আসছিলেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬