অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প

২৪ নভেম্বর ২০২০, ০৯:৩৪ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

অবশেষে যুক্তরাষ্ট্রের তিন সপ্তাহ পর নবনির্বাচিত বাইডেন সরকারের কাছে ক্ষমতার পালাবদলে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সোমবার বাইডেন শিবিরের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছেন তিনি।

কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ক্ষমতা হস্তান্তরে ফেডারেল এজেন্সির যা যা করা দরকার তারা তা শুরু করতে পারে।’

প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্ব বর্তায় স্বাধীন ফেডারেল প্রতিষ্ঠান জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের (জিএসএ) ওপর। সংস্থাটি এরই মধ্যে জো বাইডেনকে ‘প্রাথমিকভাবে বিজয়ী’ ঘোষণা করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটে বলা হয়, জিএসএ বাইডেন শিবিরকে জানিয়েছে তারা কাজ শুরু করেছে। জিএসএ প্রশাসক এমিলি মারফে এবং তাঁর টিম কাজ শুরু করতে পারে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেশের স্বার্থে, আমি এমিলি এবং আমার টিমকে একইভাবে ক্ষমতা হস্তান্তরের কাজ শুরুর পরামর্শ দিয়েছি।’

এদিকে, জো বাইডেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ায় স্বাগত জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি থেকে প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করতে এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যদের নামও ঘোষণা করেছেন তিনি।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আজকের সিদ্ধান্তটি মহামারি মোকাবিলাসহ আমাদের জাতির সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় এবং আমাদের অর্থনীতিকে সঠিক পথে আনতে জরুরি ছিলো।’

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬