সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেই উপহার দেবে যুক্তরাষ্ট্র দূতাবাস

২৩ নভেম্বর ২০২০, ১১:৫৩ AM
ফেসবুকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পোস্ট করা ছবি

ফেসবুকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পোস্ট করা ছবি © সংগৃহীত

দুটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেই আকর্ষণীয় উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। আগামী ২৬ নভেম্বর থ্যাংসগিভিং উৎসব উপলক্ষ্যে এই ঘোষণা দেয়া হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে একটি ছবি দিয়ে বলা হয়েছে, ‘ঢাকার কোথায় এই আমেরিকান পাই? উত্তর দিয়ে জিতে নিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপহার-ব্যাগ! #থ্যাঙ্কসগিভিং উৎসব আগামী সপ্তাহের ২৬ নভেম্বর, আর বাংলাদেশে এটা হলো শীতের পিঠা খাওয়ার মৌসুম। পিঠা-পাটালির এই সময়ে আমাদেরও পিঠা জাতীয় অনেক মিষ্টি খাবারের কথা মনে পড়ছে, বিশেষত আমেরিকান পাইয়ের কথা!’

এতে আরও বলা হয়েছে, ‘ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ব্যাগ উপহার হিসেবে পেতে আপনাকে যা করতে হবে- এই পোস্টটি লাইক করুন এবং নিশ্চিত করুন যে, আপনি আমাদের পেজ ফলো করছেন। ঢাকার কোথায় এই স্থান এবং এটি কী ধরনের আমেরিকান পাই আন্দাজ করে উত্তর কমেন্ট বক্সে লিখুন!’

থ্যাঙ্কসগিভিংয়ের পরেরদিন প্রতিটি পাই-এর ছবির জন্য বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীদের মেসেঞ্জারে সরাসরি বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপহার ব্যাগ পাঠানোর ঠিকানা জেনে নেওয়া হবে। পোস্টে বলা হয়েছে, ‘জেতার জন্য এখনই কমেন্ট করুন! এই পাইটি পাঁচটি পাইয়ের মধ্যে তৃতীয়টি!’

ফেসবুক পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলো দ্বিতীয় শ্রেণির ছাত্…
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননের ৫৩টি গ্রাম খালি করে দিতে বলল ইসরায়েল
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ, ভারতের তেলের ভাণ্ডার কি শেষ হওয়ার পথে?
  • ০২ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে শিক্ষক রাজনীতি, শিক্ষার…
  • ০২ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা
  • ০২ মার্চ ২০২৬
এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না: আপ …
  • ০২ মার্চ ২০২৬