ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ‘শয়তানের আইনজীবী’: ইরান

২১ নভেম্বর ২০২০, ১১:৫৫ AM
ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি

ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি © পার্স টুডে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকে ‘শয়তানের আইনজীবী’ বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক টুইটার বার্তায় বলা হয়েছে, ‘আমেরিকার জনগণ হয়তো বিপুল অর্থের বিনিময়ে একটি মিথ্যাবাদী ও সন্ত্রাসী প্রশাসনের পক্ষে জুলিয়ানির আইনি লড়াই দেখে বিস্মিত হয়েছে; কিন্তু ইরানি জনগণের জন্য এতে বিস্ময়ের কিছু ছিল না।’

টুইটার বার্তায় আরো বলা হয়েছে, ‘জুলিয়ানি বহু বছর ধরে শয়তানকে আইনি সহায়তা দিয়ে আসছে এবং সে ডলার দিয়ে নিজের পকেট ভরার জন্য সন্ত্রাসীদের ঘৃণ্য অপরাধগুলোকে সভ্য সমাজের কাজ বলে চালিয়ে দিয়ে এসেছে। কিন্তু এই আইনজীবী এখন সত্যিকার অর্থে পতনের দ্বারপ্রান্তে রয়েছে।’

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার এই ব্যক্তিগত আইনজীবীকে নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হলেও ট্রাম্প সে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট কারচুপির অভিযোগ এনেছেন। তবে ট্রাম্প ও তার সাঙ্গপাঙ্গদের এ সংক্রান্ত অভিযোগ এখনো ধোপে টেকেনি।

ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এর আগে ইরানের ইসলামি সরকারবিরোধী মোনাফেকিন সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করেছে। গত চার দশকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় মোনাফেকিন গোষ্ঠীর হামলায় ১৭ হাজারের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। খবর: পার্স টুডে।

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬