কারাগারে ধর্ষকের সঙ্গে বিয়ে ধর্ষণের শিকার তরুণীর

১৯ নভেম্বর ২০২০, ০৩:৪৯ PM
ভুক্তভোগী তরুণীর বিয়ে অনুষ্ঠিত

ভুক্তভোগী তরুণীর বিয়ে অনুষ্ঠিত © সংগৃহীত

ফেনীতে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে প্রেমিক জিয়াউল হক জিয়া। এ ঘটনায় ধর্ষণের শিকার প্রেমিকার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ধর্ষণ মামলায় জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশের পর ফেনী জেলা কারাগারে আসামির সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর) দুপুরে ফেনী জেলা কারাগার প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, কাজী আবদুর রহিম, দুই পক্ষের আইনজীবী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে ব্যাপক খুশি জিয়া দম্পতি ও দুই পক্ষের লোকজন।

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, গত ২৭ মে সোনাগাজী উপজেলার চর দরবেশ এলাকায় নিজের প্রেমিকাকে ধর্ষণ করে জিয়া। ঘটনার দিনই তার বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী। গত ২৯ মে জিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিন পেলেই ধর্ষণের শিকার প্রেমিকার সঙ্গে জিয়ার বিয়ে হবে জানিয়ে আদালতে আবেদন করে পরিবার।

তিনি আরো বলেন, গত ১ নভেম্বর কারাগার প্রাঙ্গণেই ভুক্তভোগীর সঙ্গে ধর্ষক জিয়ার বিয়ের আয়োজন করার নির্দেশ দেন হাইকোর্ট। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ ১৯ নভেম্বর দুপুরে দুই পক্ষের আইনজীবী, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ধর্ষণের শিকার প্রেমিকাকে বিয়ে করে জিয়াউল হক জিয়া।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence