সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খেলেন সাবেক মন্ত্রী(ভিডিও)

১৯ নভেম্বর ২০২০, ১০:৫০ AM
শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি

শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি © সংগৃহীত

বিশ্বে সাধারণ ঘটনার থেকে আলাদা এমন অনেক কিছুই ঘটে যা দেখে অবাক মনে না হলেও একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এমন ঘটনা অবাক করেছে সবাইকে। সংবাদ সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ সময়ে কাঁচা মাছ চিবিয়ে খেয়ে নজিরবিহীন ঘটনার সৃষ্টি করলেন শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি। তিনি কাঁচা মাছে কামড় বসিয়ে এমনকি তা চিবিয়ে খাইয়ে দেখিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অবাক করা কাণ্ড করেছেন। তবে তিনি বিশেষ কোন কারণে এমনটা করেছেন।

করোনা পরিস্থিতির কারণে অন্য দিকগুলোর মতো মৎস্যচাষেও মন্দা দেখা দেয়েছে। সামুদ্রিক মাছের বিক্রি শ্রীলঙ্কায় এক ধাক্কায় অনেকটা কমে গেছে। আর সেই কারণে মাছের বিক্রি বাড়াতে এই অভিনব পন্থা বের করেন তিনি।

তিনি বুঝিয়ে দিতে চান, মহামারিতেও সম্পূর্ণ সুরক্ষিত সামুদ্রিক মাছ। কাঁচাই যখন খাওয়া সম্ভব, তখন রান্না করে নিলে তো কোন সমস্যাই থাকবে না।

গত মাসেই কলম্বোর সেন্ট্রাল ফিশ মার্কেটে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় মার্কেট। বিক্রি না হওয়া হাজার হাজার মাছ নষ্ট হয়ে যায়। চাহিদা না থাকায় এক ঝটকায় অনেকখানি কমে যায় মাছের দামও। যার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েন মাছ ব্যবসায়ীরা। মাছ খেতে রীতিমতো ভয় পাচ্ছিলেন শ্রীলঙ্কাবাসীরা। সেই আতঙ্ক দূর করতেই আসরে নামেন সাবেক মৎস্য মন্ত্রী। 

কাঁচা মাছে কামড় দিয়ে দিলীপ ওয়েড়ারাচ্চি বলেন, ‘আমাদের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না। কারণ, দেশবাসী মাছ খেতেই চাইছে না। সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি। দেখুন, এটা খেলে কোন সমস্যা নেই। প্রত্যেককে অনুরোধ জানাব, সকলে যেন আগের মতোই মাছ খান। ভয়ের কোন কারণ নেই। এর থেকে করোনা সংক্রমিত হবে না।’

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬