একটি কবুতরের দাম ১৬ কোটি টাকা

১৬ নভেম্বর ২০২০, ০৩:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

কবুতরটির নাম নিউ কিম। দুই বছর বয়সী মেয়ে কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। রবিবার অনুষ্ঠিত এক নিলামে প্রায় ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটির বেশি) দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের এক ধনী ব্যক্তি। বিবিসি’র এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে।

বিশেষ প্রজাতির এই কবুতরের কাজ হলো উড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেয়া হয়। তারপর সবচেয়ে আগে উড়ে যে নির্দিষ্ট বাড়িতে পৌঁছাতে পারে সেই বিজয়ী হয়। আর পুরস্কার হিসেবে মোটা অঙ্কের অর্থ পায় সেই কবুতরের মালিক।

সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। বিজয়ী হলে মোটা অংকের অর্থ পুরস্কার পান মালিক। কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে। নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত তারা।

চীনের যে ব্যক্তি কিমকে কিনেছে তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়।

‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে এসএসসি পরীক্ষার্থীরা’
  • ১৯ এপ্রিল ২০২৬
সাজেদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন আগামীকাল পর্যন্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির বিডিএস প্রফের সময়সূচি প্রকাশ
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফেতে আমন্ত্রণ অধিনায়ক আফঈদার
  • ১৯ এপ্রিল ২০২৬
ইউআইইউ’তে ‘হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন হ্যাকাথন ২০২৬’ অ…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ৩০…
  • ১৯ এপ্রিল ২০২৬