সাইপ্রাসকে ভেঙে দুই দেশ করে দিতে বললেন এরদোয়ান

১৬ নভেম্বর ২০২০, ০১:৪৫ PM
রিসেপ তাইয়েপ এরদোয়ান

রিসেপ তাইয়েপ এরদোয়ান © ডয়েচে ভেলে

সাইপ্রাসকে দুই দেশে ভাগ করে দেয়ার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভাগ করে একটি গ্রিক প্রধান দেশ এবং অন্যটি তুর্কি প্রধান দেশ করার কথা বলেছেন তিনি। রোববার বিতর্কিত সমুদ্রসৈকত ভারোশাতে সফরে গিয়েছিলেন তিনি। সেখানেই সাইপ্রাসকে দুই দেশে ভাগ করার প্রস্তাব দেন।

গ্রিকভাষীদের প্রধান্য যেখানে সেই দক্ষিণ সাইপ্রাস ও তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক। ১৯৭৪ সাল থেকে উত্তর সাইপ্রাস দখল করে আছে তুরস্ক। সেখানে তুরস্কপন্থী সরকার আছে। কিন্তু একমাত্র তুরস্ক ছাড়া আর কোনো দেশ উত্তর তুরস্ককে স্বীকৃতি দেয়নি।

তুরস্কের উত্তর সাইপ্রাস অভিযানের ৩৭তম বার্ষিকীতে এরদোয়ানের প্রস্তাব, ‘সাইপ্রাসে দুই ধরনের মানুষ বাস করেন। দুইটি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা আছে। তাই সার্বভৌমত্ব ও সাম্যের ভিত্তিতে দুইটি আলাদা দেশের আলোচনা শুরু হোক।’

এরদোয়ানের উত্তর সাইপ্রাস সফর ও এই মন্তব্য নিয়েও বিতর্ক হচ্ছে। সাইপ্রাস জানিয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি তুরস্কের কোনো শ্রদ্ধা নেই। ইউরোপীয় নীতি ও মূল্যবোধও তারা মানে না। ইইউর প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নেই। খবর: ডয়েচে ভেলে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬