৯ বছরে আরাধ্য, শুভেচ্ছা জানিয়ে যা বললেন অমিতাভ

১৬ নভেম্বর ২০২০, ০১:৩৬ PM
আরাধ্যকে নিয়ে অমিতাভ বচ্চনের টুইট করা ছবি

আরাধ্যকে নিয়ে অমিতাভ বচ্চনের টুইট করা ছবি © সংগৃহীত

৯ বছরে পা দিল আরাধ্যা বচ্চন। এই দিনে অমিতাভ বচ্চন যে আদরের নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিন শুরু করবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। সকাল সকাল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা ও আদর জানিয়ে পোস্ট করলেন বিগ বি। আরাধ্যার নানা বয়সের ছবি দেওয়া একটি কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে আরাধ্যা...অল মাই লাভ।’

২০০৭ সালে বিয়ে হয় জুনিয়র বচ্চন অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। ২০১১ সালে তাঁদের কোলে আসে আরাধ্যা। সম্প্রতি অমিতাভের ৭৮তম জন্মদিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঠাকুরদা-নাতনির একটি ছবি পোস্ট করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আরাধ্যার হয়ে করা সেই পোস্টে লেখা ছিল, ‘তোমাকে সবসময় ভালোবাসি দাদাজি। আমার প্রিয়তম দাদাজিকে হ্যাপি হ্যাপি বার্থ ডে।’

মাঝেমধ্যেই ঠাকুরদা-নাতনির কিউট ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বচ্চন-বধূ। চলতি বছরের শুরুর দিকে অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা সবাই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

কর্মক্ষেত্রে বর্তমানে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে কৌন বনেগা ক্রোড়পতি ১২তম সিজনে উপস্থাপনা করছেন বলিউডের শাহেনশা। তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র গুলাবো সিতাবো। গত জুন মাসে প্রাইম ভিডিওতে ফিল্মটির প্রিমিয়ার হয়েছিল। সুজিত সরকারের মুভিতে তাঁর সঙ্গে ছিলেন আয়ুষ্মান খুরানা। আগামী দিনে অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ও রুমি জাফেরির চেহরে ফিল্মে দেখা যাবে বিগ বি-কে। খবর: এই সময়।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬