ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী!

১৬ নভেম্বর ২০২০, ১০:০৯ AM
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন © সংগৃহীত

দ্বিতীয় বারের মতো সেলফ আইসোলেশনে যেতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। স্থানীয় এক এমপির সঙ্গে মিটিংয়ের পর সেই এমপি করোনা পজেটিভ হওয়ায় সেলফ আইসোলেশনে যেতে হচ্ছে তাঁকেও (ব্রিটিশ প্রধানমন্ত্রী)।

রবিবার এনএইচএস-এর টেস্ট অ্যান্ড ট্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়। তবে ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর কোনো করোনা লক্ষণ দেখা যায়নি।

সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট সময় অতিবাহিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অ্যান্ডারসনের করোনা পজেটিভ হলে প্রধানমন্ত্রীকে সেলফ আইসোলেশনে যেতে বলা হয়েছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, ১০ ডাউনিং স্ট্রিট থেকেই কাজ চালিয়ে যাবেন বরিস জনসন। এর আগে গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে তিন রাত থাকতে হয় তাঁকে। [সূত্র: বিবিসি]

 

শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬
মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬