বেলজিয়ামে কোরআন পোড়ানোর পরিকল্পনা, ৫ ড্যানিশ নাগরিক বহিষ্কার

১৪ নভেম্বর ২০২০, ১১:২১ AM
৫ ড্যানিশ নাগরিক বহিষ্কার

৫ ড্যানিশ নাগরিক বহিষ্কার © ফাইল ফটো

বেলজিয়ামে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর পরিকল্পনা করার দায়ে ডেনমার্কের পাঁচ নাগরিককে বহিষ্কার করেছে দেশটি। বহিষ্কার হওয়া ডেনমার্কের নাগরিকরা উগ্র-ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদানের অনুসারী বলে বেলজিয়ামের রাজনৈতিক আশ্রয় বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

বেলজিয়ামের রাজনৈতিক আশ্রয় বিষয়ক মন্ত্রী স্যামি মাহদি ড্যানিশদের এ কাণ্ডকে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন।

বেলজিয়াম পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্দেহভাজন পাঁচজন ব্রাসেলসের মলেনবিক-সেইন্ট-জ্যঁ জেলায় কোরআন শরিফ পোড়ানোর পরিকল্পনা করছেন। ওই এলাকায় বিপুল সংখ্যক মরোক্কান মুসলিম বসবাস করেন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অভিযুক্ত পাঁচ ড্যানিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করে বেলজিয়াম পুলিশ এবং পরে মামলাটি সরকারি কৌঁসুলীর কার্যালয়ে পাঠানো হয়।

পালদুন নিজেই প্যারিসে জনসম্মুখে কোরআন পোড়ানোর ঘোষণা দেয়ায় গত বুধবার ফ্রান্স থেকে বহিষ্কৃত হয়েছেন। এছাড়া, চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিরোধী পোস্ট দেয়ায় ডেনমার্কে একমাসের জেল হয়েছিল তার।

এদিকে, গত ৩০ অক্টোবর ডেনমার্কের উগ্র-ডানপন্থী দল স্ট্রাম কুর্স (হার্ড লাইন) পার্টির প্রধান রাসমুস পালুদান ফেসবুকের এক পোস্টে জানান, তিনি কোপেনহেগেনের ফরাসি কনস্যুলেটকে বলেছেন, ১১ নভেম্বর প্যারিসের আর্ক দে ট্রায়োম্ফে কোরআন শরিফ পোড়াবেন।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence