পরীক্ষা হওয়ার দু’দিন পর ইন্টারভিউ কল লেটার পেলেন যুবক!

১৪ নভেম্বর ২০২০, ১০:০৭ AM
ইন্টারভিউ কল লেটার হাতে অর্ক রঞ্জন দাস

ইন্টারভিউ কল লেটার হাতে অর্ক রঞ্জন দাস © সংগৃহীত

ডাকঘরের গাফলতিতে মৌখিক পরীক্ষা হওয়ার দু’দিন পর ইন্টারভিউ কল লেটার হাতে পেলেন এক যুবক। ভুক্তভোগী ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ মোহনবাটির অর্ক রঞ্জন দাস। ডাকঘরের কর্মী সঙ্কটের কারণেই একমাস পর কল লেটার ডেলিভারি করা হয়েছে। কর্মী নিয়োগ না হলে এ ঘটনা আরও ঘটবে বলে জানিয়ে দিয়েছেন রায়গঞ্জ মূখ্য ডাকঘরের পোস্টমাস্টার রতন কৃষ্ণ রায়।

রায়গঞ্জ মোহনবাটীর বাসিন্দা অর্ক রঞ্জন রায় ২০১৯ সালে ডিসেম্বর মাসে স্টেট কো-অপারেটিভ সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা দেওয়ার পর সেখান থেকে আর কোনও যোগাযোগ করা হয়নি। গত বৃহস্পতিবার তাঁর কাছে ডাকঘরের স্প্রিড পোষ্টে একটি কল লেটার পৌঁছায়। সেখানে জানা যায়, কো-অপারেটিভের লিখিত পরীক্ষা পাস করায় তাঁকে মোখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, কল লেটার অনুযায়ী ১০ নভেম্বর সেই মৌখিক পরীক্ষা হয়ে গেছে। কার গাফিলতিতে মৌখিক পরীক্ষা হয়ে যাওয়ার দু’দিন পর কল লেটার তাঁর বাড়িতে এসে পৌঁছাল তা বুঝে উঠতে পারছেন না তিনি। বিষয়টি নিয়ে রায়গঞ্জ হেড পোস্ট মাস্টারের কাছে অভিযোগ করেন অর্ক।

পোস্টমাস্টার রতন কৃষ্ণ রায় জানিয়েছেন, রায়গঞ্জ শহরে ১৩ বিটের মধ্যে পাঁচ বিটে কর্মী আছে। বাকি আটটি বিটে কর্মীই নেই। এই পাঁচটি বিটের কর্মীরাই ১৩টি সামাল দিচ্ছেন। ফলে নির্ধারিত সময়ের অনেক পরে চিঠি বিলি করা হচ্ছে। আগে এই বিটগুলোতে আউটসাইডার নিয়োগ করে চিঠি বিলি করা হত।

তিনি জানান, কিছুদিন যাবত আউট সাইডার নিয়োগ বন্ধ করে দিয়েছে ডাক বিভাগ। ফলে চিঠি ডাকঘরে এসে পড়ে থাকলেও সেই চিঠি বিলি করা সম্ভব হচ্ছে না। অর্কবাবুর চিঠি অক্টোবর মাসে এসে পড়েছিল। কর্মীর অভাবে সেই চিঠি বিলি হয়নি। চিঠি বিলি না করায় চাকরির মত গুরুত্বপূর্ণ পরীক্ষায় তিনি অংশ নিতে পারলেন না।

শূন্য পদে কর্মী নিয়োগ কিংবা আউট সাইডার নিয়োগের অনুমতি না দিলে এই ঘটনা আরও ঘটবে বলে রতন কৃষ্ণ জানিয়ে দিয়েছেন। অন্যদিকে অর্ক জানিয়েছেন, তিনি এ বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছেন। সাধারণ মানুষের জন্য খুব সামান্য সেবা দেয় পোস্ট অফিস। যদি সেটাও দিতে সমস্যা হয় তবে সাধারণ মানুষ কী করবে প্রশ্ন তার।

সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’
  • ৩০ মার্চ ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence