বাইডেনকে প্রেসিডেন্ট মেনে নিতে শুরু করেছেন ট্রাম্পের দলের নেতারা

১৩ নভেম্বর ২০২০, ১০:০৪ AM
ডোনাল্ড ট্রাম্প ও নেতারা

ডোনাল্ড ট্রাম্প ও নেতারা © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের শুরু থেকেই মেনে নিতে নারাজ ছিল রিপাবলিক দলের ডোনাল্ড ট্রাম্প। তবে পরাজয় স্বীকার না করলেও দলটির একটি গ্রুপ এবার ভিন্ন পথে হাঁটছে। তার বলছে নিয়ম অনুযায়ী বাইডেনকে এখনই প্রতিদিনকার গোপনীয় গোয়েন্দা ব্রিফিং সরবরাহ করা উচিত। দলটির এই গ্রুপের মধ্যে রয়েছেন ট্রাম্পের গুরুত্বপূর্ণ মিত্র লিন্ডসে গ্রাহামও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি হয়ে যাওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফল ডোনাল্ড ট্রাম্প মেনে না নিলেও এরই মধ্যে সরকার গঠনের প্রস্তুতিতে জোরেশোরেই এগোচ্ছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের লক্ষ্যে ট্রানজিশন টিম গঠনের পর এবার হোয়াইট হাউজের টিম গোছানোর দিকে নজর দেওয়া শুরু করেছেন। তবে কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান নেতাই ট্রাম্পের পক্ষে রয়েছেন।

নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে বেশ কিছু মামলা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার টিম এখনও কোনও প্রমাণ হাজির করতে পারেনি। বৃহস্পতিবার ডেমোক্র্যাট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এই অযৌক্তিক সার্কাসের অর্থ করোনাভাইরাস মহামারি অবহেলা করা হয়েছে। তিনি এবং অন্য শীর্ষ ডেমোক্র্যাট নেতারা বাস্তবতা মেনে নিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে বেশিরভাগ রিপাবলিকান নেতা এখনও ডেমোক্র্যাটদের জয় মেনে নিতে পারেননি। কিন্তু অন্তত দশ থেকে ২০ জন রিপাবলিকান নেতা ইতোমধ্যে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন কিংবা স্বীকার করে নিয়েছেন যে ক্ষমতা হস্তান্তর অবশ্যই হবে।

এদিকে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানিয়েছেন, বেশ কয়েকজন রিপাবলিকান নেতা তাকে তাদের পক্ষ থেকে বাইডেনকে অভিনন্দন জানাতে বলেছেন কারণ প্রকাশ্যে তারা তা করতে পারছেন না।

অন্যদের মধ্যে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, বাইডেনকে এখন থেকেই গোপনীয় দৈনন্দিন নথিপত্র দেওয়া উচিত। তার সঙ্গে একমত পোষণ করেছেন চাক গ্রাসলে, জন করনিন এবং জন থুনে। তবে হাউসের সংখ্যালঘুদের নেতা কেভিন ম্যাককারথি বলেছেন বাইডেন এখনও প্রেসিডেন্ট নন আর তার অপেক্ষা করা উচিত।

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলো দ্বিতীয় শ্রেণির ছাত্…
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননের ৫৩টি গ্রাম খালি করে দিতে বলল ইসরায়েল
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ, ভারতের তেলের ভাণ্ডার কি শেষ হওয়ার পথে?
  • ০২ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে শিক্ষক রাজনীতি, শিক্ষার…
  • ০২ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা
  • ০২ মার্চ ২০২৬
এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না: আপ …
  • ০২ মার্চ ২০২৬