সোনা ও মূল্যবান সামগ্রীসহ বিমানবন্দরে আটক ভারতীয় ক্রিকেটার ক্রুনাল

১২ নভেম্বর ২০২০, ১১:৩০ PM
ক্রুনাল পাণ্ডে

ক্রুনাল পাণ্ডে © ইন্টারনেট

আইপিএল শেষ করে দুবাই থেকে ফেরার সময়ে হিসেব বহির্ভূত সোনা ও মূল্যবান সামগ্রী সঙ্গে রাখার জন্য মুম্বই বিমানবন্দরে আটক করা হয়েছে ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পাণ্ডেকে। মুম্ইো ইন্ডিয়ান্সের আইপিএল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দুবাই থেকে এ দিনই দেশে ফেরেন ক্রুনাল।

বিমানবন্দরে তাঁকে আটকান ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্সের (ডিআরআই) কর্মকর্তারা। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। ডিআরআই সূত্রে জানা গেছে, ক্রুনালের কাছ থেকে পাওয়া গিয়েছে প্রচুর সোনা এবং দামী জিনিসপত্র। সেই সব জিনিসের বৈধ ক্রয়পত্র দেখতে চাওয়া হয় তাঁর কাছে।

নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসা পুরুষ যাত্রীরা ২০ গ্রাম সোনা বহন করতে পারেন। যার মূল্য কোনভাবেই পঞ্চাশ হাজার রুপির বেশি যেন না হয়। অন্য দিকে, দুবাই থেকে ভারতে আসা নারী যাত্রীরা ৪০ গ্রাম পর্যন্ত সোনা বহন করতে পারেন। যার মূল্য কোনভাবেই এক লাখ রুপির বেশি হবে না।

ক্রুনাল মুম্বাই ইন্ডিয়ান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য। এবারের আইপিএলে ১৬টি ম্যাচে তিনি মোট ১০৯ রান করেছেন। হাত ঘুরিয়ে নিয়েছেন ছয়টি উইকেট। চ্যাম্পিয়ন দলের সেই সদস্যকেই আটকানো হল বিমানবন্দরে। খবর: আনন্দবাজার।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬