কালীপূজা উদ্বোধন করতে কলকাতায় গেলেন সাকিব

১২ নভেম্বর ২০২০, ০৫:২৮ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

সাকিব আল হাসান বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কলকাতায় একটি পূজা মণ্ডপে কালীপূজা উদ্বোধন করবেন। সে কারণে আজ দুপুর ১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি ভারতে গেছেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন পূজা কমিটির আয়োজক। জানা গেছে, আজ সন্ধ্যায় কলকাতার একটি মন্ডপে গিয়ে হিন্দুদের অন্যতম উৎসব কালীপূজার উদ্বোধন করবেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার।

এ ব্যাপারে আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় আসবেন সাকিব। সন্ধ্যায় পূজা উদ্বোধন করবেন তিনি। এই করোনাকালে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভারতীয় দূতাবাস বিশ্বসেরা অলরাউন্ডারকে ভিসা দিয়েছে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এই টুর্নামেন্ট দিয়েই মাঠে নামবেন এই অলরাউন্ডার।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬