সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ফোন ছুড়ে ফেললেন সাকিব

১২ নভেম্বর ২০২০, ০৩:০৯ PM
ভক্তের ফোন ছুড়ে ফেললেন সাকিব

ভক্তের ফোন ছুড়ে ফেললেন সাকিব © সংগৃহীত

প্রিয় ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভক্ত। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখে দৌড়ে গিয়ে ছবি তুলতে যান তারই এক ভক্ত। তবে তাকে জিজ্ঞেস না করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন সাকিব। আর এতে করে ভক্তের ওই ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন তিনি।

বৃহস্পতিবার(১২ নভেম্বর) দুপুরে বেনাপোল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বেনাপোল বন্দর ইমিগ্রেশনে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে চাইলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে সেই ভক্ত মোহাম্মদ সেক্টর বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে পারিনি। এজন্য তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন। তার কাজ শেষে আগামীকাল শুক্রবার আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি।

ট্যাগ: ক্রিকেট
গাজার পুনর্গঠনে সেই ডিপি ওয়াল্ডের সঙ্গে চুক্তি করছেন ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে, যা বললেন শিক্ষ…
  • ২১ এপ্রিল ২০২৬
হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম…
  • ২১ এপ্রিল ২০২৬
কর্মসূচিভুক্ত খালের প্রায় অর্ধেক খনন করা হয়ে গেছে: প্রধানম…
  • ২১ এপ্রিল ২০২৬
নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি
  • ২১ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬