আইপিএল’র পঞ্চম শিরোপা জিতল মুম্বাই

১০ নভেম্বর ২০২০, ১১:৩৩ PM
মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাই ইন্ডিয়ান্স © ফাইল ফটো

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিয়ে আইপিএলের ১৩তম আসরের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এটি মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়। আইপিএলের সব আসর মিলিয়ে এটি মুম্বাইয়ের পঞ্চম শিরোপা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে আগে ব্যাট করে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও উইকেটরক্ষক রিশাভ পান্তের ফিফটির পরেও ১৫৬ রানের বেশি করতে পারেনি দিল্লি। জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে মুম্বাই।

ফাইনালে দিল্লির করা ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের তৃতীয় বলেই প্রতিপক্ষ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে সোজা সীমানার বাইরে আছড়ে ফেলেন মুম্বাই অধিনায়ক। সেই প্রথম ওভারে হাঁকানো ছক্কাই ছিল মুম্বাইয়ের পুরো ব্যাটিংয়ের প্রতীকী চিত্র।

দিল্লির পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রিসাব পান্টের ব্যাট থেকে। দিল্লির ১৫৬ রানের জবাব দিতে নেমে রোহিত শর্মার ৬৮, ইসান কিষানের ৩৩ এবং ডি ককের ২০ রানের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় মুম্বাই।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬