তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক বাবর

১০ নভেম্বর ২০২০, ১১:১৮ PM
বাবর আজম

বাবর আজম © ফাইল ফটো

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টেও পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন বাবর আজম। আজহার আলীর পরিবর্তে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে বাবরকে।

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় সরফরাজ আহমেদকে। অথচ তার নেতৃত্বেই ২০১৭ সালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ইতিহাস গড়েছিল পাকিস্তান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন জানিয়েছিল, আজহারকে সরাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নেতৃত্ব ছাড়ার বিষয়ে তার সঙ্গে আলোচনাও চূড়ান্ত করেছেন সংস্থাটির চেয়ারম্যান এহসান মানি ও প্রধান নির্বাহী ওয়াসিম খান। দিনের শেষভাগে ফলে গেছে তাদের পূর্বাভাস।

দ্বিতীয় দফায় এক বছরের কিছু বেশি সময় পাকিস্তানকে টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে আজহারের। তার সময়ে আট ম্যাচ খেলে দুটিতে জিতেছে দলটি, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। তারা হেরেছে ও ড্র করেছে সমান তিনটি করে টেস্ট।

গত বছর বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন বাবর। এরপর চলতি বছরের মে মাসে বুঝে পান ওয়ানডের অধিনায়কত্ব। এবারে সব সংস্করণের জন্যই ২৫ বছর বয়সী এই তারকাকে নেতা হিসেবে বেছে নিয়েছে পিসিবি।

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬