কুয়েত দূতাবাসের কম্পিউটার সহকারী চাকরিচ্যুত

০৯ নভেম্বর ২০২০, ০২:১৫ PM
মোহাম্মদ মনির

মোহাম্মদ মনির © টিডিসি ফটো

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এই তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ নভেম্বর থেকে কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চাকরিচ্যুত কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদের সঙ্গে দূতাবাস সংক্রান্ত কোনো ধরনের কার্যক্রম বা লেনদেন না করতে বলা হয়েছে।

বিগত সময় দূতাবাসে স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন কর্মচারী সম্পর্কে নানা অনিয়মের অভিযোগ করলেও ভুক্তভোগী প্রবাসী কোনো সুফল পাননি। বর্তমানে কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান যোগদানের পর দূতাবাসের প্রতি প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করেছেন।

ভুক্তভোগী প্রবাসীদের জন্য অনলাইনে অভিযোগ দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। দূতাবাসে বসানো হয়েছে অভিযোগ বক্স। রাষ্ট্রদূতের গৃহীত এ ধরনের পদক্ষেপের প্রশংসা করেছেন কুয়েত প্রবাসী ও কমিউনিটির নেতারা।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close