আইএসের হামলায় বাগদাদে নিহত ১১

০৯ নভেম্বর ২০২০, ০১:৪১ PM

© ফাইল ফটো

ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার একটি সেনাচৌকিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় সেনাসদস্যসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।

হামলায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইরাক সরকার এটি আইএস জঙ্গিদের হামলা বলে দাবি করছে।

রোববার গভীর রাতে চারটি গাড়িতে করে এসে হামলাকারীরা সেনাছাউনিতে গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এর আগে রোববার সকালে ইরাকের সেনাবাহিনী দেশটির পাহাড়ঘেরা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএস জঙ্গি নির্মূলে চিরুনি অভিযান চালিয়েছিল। ওই দমন অভিযানের জবাবে ওই হামলা হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন।

২০১৪ সালে ইরাকে আইএসের উত্থান ঘটে। রাজধানী বাগদাদের উপকণ্ঠে কয়েকটি এলাকা, উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় কিছু বড় শহর সেই সময় তাদের দখলে চলে যায়।

২০১৭ সালে মার্কিন মিত্রবাহিনীর সহায়তায় আইএসকে পরাজিত করে ইরাকি সেনাবাহিনী। [সূত্র: ভয়েজ অব আমেরিকা]

চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘মিথ্যা নাকি অসত্য’ বিতর্কে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬