যে কারণে দেশে স্টার জলসাসহ ভারতের ৭ চ্যানেল বন্ধ

০৯ নভেম্বর ২০২০, ০১:০২ PM
স্টার জলসা ও স্টার প্লাস

স্টার জলসা ও স্টার প্লাস © ফাইল ফটো

ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে স্টার প্লাস, স্টার জলসাসহ ৭ চ্যানেল বন্ধের হুমকি দিয়েছে ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। চ্যানেলগুলোর মধ্যে স্টার গ্রুপের পাঁচটি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জলসা মুভিস, স্টার গোল্ড ও স্টার ভারত এবং ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ও নেট ওয়েট ওয়াইল্ড রয়েছে।

রবিবার (৮ নভেম্বর) কোয়াবের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘স্টার গ্রুপের পে চ্যানেলসমূহের বাংলাদেশের পরিবেশক যাদু ভিশন লি. কর্তৃক কেবল টিভি অপারেটরদের সঙ্গে অব্যবসায়িক আচরণ, অপারেটর কর্তৃক টাকা পরিশোধের প্রাপ্তি রসিদ প্রদানে অসহযোগিতা, সম্পূরক শুল্কের রসিদ প্রদানে অসম্মতি এবং বিভিন্নভাবে কেবল টিভি অপারেটরদের হয়রানির প্রতিবাদে গত ২৮ অক্টোবর যাদু ভিশন কর্তৃক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কোয়াব ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলন করে।

সেখানে কেবল অপারেটরদের সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনার পথ উন্মুক্ত রেখে ৪ নভেম্বর পর্যন্ত সময় প্রদান করা হয়। কিন্তু আমাদের দেওয়া সময় অনুযায়ী সমস্যাগুলো নিরসনের জন্য যাদু ভিশন কর্তৃক কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় গত ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে যাদু ভিশন পরিবেশিত চ্যানেলগুলো বাংলাদেশের বেশির ভাগ কেবল অপারেটর অনির্দিষ্ট সময়ের জন্য সম্প্রচার বন্ধ রেখেছে।’

কোয়াবের প্রেসিডেন্ট এস এম আনোয়ার পারভেজ সাংবাদিকদের বলেন, ‘দেশজুড়ে কেবল অপারেটরদের এসব চ্যানেল প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এরই মধ্যে অনেক কেবল অপারেটর এই চ্যানেলগুলো বাদ দিয়েছেন এবং অন্যরাও প্রক্রিয়াধীন আছেন। তিনি যাদু ভিশনের বিরুদ্ধে অপারেটরদের সঙ্গে অশোভনীয় আচরণ এবং ‘পেইড চ্যানেল’ ইচ্ছামতো বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ আনেন।

এদিকে ভিনদেশি কর্মচারী হয়েও কোয়াবকে নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুনাল দেশমুখ বিভিন্ন ধরনের আপত্তিকর এবং মিথ্যা তথ্য প্রদান করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন কোয়াব ঐক্য পরিষদের সাবেক মহাসচিব নিজাম উদ্দীন মাসুদ।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘সংকট নিরসনের পথে না হেঁটে তাদের নিয়োজিত একজন ভিনদেশি কর্মচারী বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠন এবং আপামর কেবল অপারেটরদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আপত্তিকর এবং মিথ্যা তথ্য প্রদান করে যাচ্ছে।’

ট্যাগ: ভারত
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬