মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বাইডেন

০৯ নভেম্বর ২০২০, ১০:৫০ AM
জো বাইডেন

জো বাইডেন © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের অধীনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে হালকাভাবে দেখা হয়েছে বলে সমালোচনা রয়েছে। বিশেষ করে মাস্ক পরা ও সামাজিক দূরত্বকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়নি।

শপথ গ্রহণের পরপরই করোনা মোকাবিলায় কাজ শুরু করবেন জো বাইডেন। তিনি ট্রাম্পের করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপে পরিবর্তন আনবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

ইতিমধ্যে বিজয়ী ভাষণেই বাইডেন একটি বিশেষজ্ঞ দল তৈরির ঘোষণা দিয়েছেন যারা করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নেতৃত্ব দেবেন।

করোনা সংক্রমণ রোধে জো বাইডেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে চান বলে তার কাছের সহযোগীদের কাজ থেকে জানান গেছে।

এছাড়া তিনি সকল মার্কিন নাগরিকদের জন্য নিয়মিত বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা এবং সকলের জন্য বিজ্ঞানভিত্তিক নির্ভরযোগ্য তথ্য ভিত্তিক নির্দেশিকা প্রচলন করতে চান।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ হাজারের মতো মানুষ করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন।

 

সূত্র: বিবিসি

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬