বাইডেনের জয়ে এখনো নীরব যে বিশ্বনেতারা

০৯ নভেম্বর ২০২০, ০৮:২৭ AM
বিশ্ব নেতারা

বিশ্ব নেতারা © ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিস এরই মধ্যে বিশ্ব নেতাদের থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন। নির্বাচনে জয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গ, পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তনিও কোস্তার, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী অভিনন্দন জানিয়েছেন। এ থেকে বাদ পরেনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। তবে এখনো নীরব অনেক বিশ্বনেতা।

আলজাজিরা জানায়, বাইডেনকে অভিনন্দন না জানানো নেতাদের মধ্যে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তাঁরা এখনো বজায় রেখেছেন নীরবতা।

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তাও এখনো অনুপস্থিত বাইডেনের ঝুলিতে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এখানো বাইডেনকে অভিনন্দন জানানো থেকে বিরত রয়েছেন।

শেষ হয়ে যাওয়া এই নির্বাচনে বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়েছেন। ২৭০ ভোট পেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায়। তাই বলা যায়, জো বাইডেনই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বর্ষিয়ান ব্যক্তি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ৭৭ বছর বয়সে তিনি নির্বাচিত হয়েছেন। যদিও এখনো তিনি অনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের মসনদে বসেননি।

ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ১১ মার্চ ২০২৬
জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১১ মার্চ ২০২৬
এমপি হয়ে এবার জনগণের জন্য লাইভ ক্লাস নিচ্ছেন হাসনাত আব্দুল্…
  • ১১ মার্চ ২০২৬
নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
আজ ইরানে 'সবচেয়ে শক্তিশালী' হামলা হবে: মার্কিন প্রতিরক্ষাম…
  • ১১ মার্চ ২০২৬
close