ট্রাম্পের পরাজয় স্বীকার না করার ঘোষণা

০৭ নভেম্বর ২০২০, ১১:৩৩ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। বাইডেন পেয়েছেন ২৮৪টি। শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ইঙ্গিত দিয়েছে, তাদের প্রার্থী পরাজয় স্বীকার করবেন না। শনিবারের (৭ নভেম্বর) ফলাফলে ১৯৯০ সালের পর ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের প্রথম হার এটি।

জর্জিয়া ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে যান বাইডেন। ইলেকটোরাল সংখ্যা ১৬টি। তারপর শনিবার পেনসিলভেনিয়ায় এগিয়ে যান বাইডেন। সেখানে ইলেকটোরাল কলেজ সংখ্যা ২০টি।

শনিবার(৭ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে পেনসিলভেনিয়ার রাজ্যের ভোট গণনা শেষ হয়। তারপর বাইডেনের জয়ের আনঅফিসিয়াল তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। এতে গণনা শেষ হওয়ার আগে নিজেকে জয়ী দাবি করেন ট্রাম্প। পরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কারচুপি, প্রতারণার অভিযোগ তোলেন। রিপাবলিকানরা মামলা করেন বেশ কয়েটি রাজ্যে।

ট্রাম্প জালিয়াতির অভিযোগ তুললেও শনিবার ফেডারেল ইলেকশন কমিশনের কমিশনার এলেন উইনট্রব মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেছেন, এবারের নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ নেই। তিনি বলেন, সারা দেশে রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা এবং নির্বাচন কর্মকর্তারা সজাগ রয়েছে। নির্বাচন নিয়ে খুব কম অভিযোগ এসেছে।

কোনো ধরনের ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতপক্ষে এ বিষয়ে আমার কথা বলার কিছু নেই। কারণ সারা দেশের জনগণ ও নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞরা এগিয়ে এসেছেন এবং এই নির্বাচন নিয়ে কাজ করেছেন।

এর আগে গত দুদিনের বেশি সময় ধরে ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এগিয়েছিলেন বাইডেন। এগিয়ে ছিলেন নেভাদায়। সেখানে ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। ধারণা করা হয়েছিল সেখানে ট্রাম্পকে হারিয়েছে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবেন তিনি। কিন্তু সেখানকার ফলাফল এখনো আসেনি।

তেলের দাম নাটকীয়ভাবে কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে দাঁড়াল
  • ১১ মার্চ ২০২৬
'আমরা আপনাদের মিত্র, সবচেয়ে ভালো বন্ধু'— ইরানি জনগণকে নেতান…
  • ১১ মার্চ ২০২৬
ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ৩ মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ১১ মার্চ ২০২৬
জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১১ মার্চ ২০২৬
close