বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা

০৭ নভেম্বর ২০২০, ০৬:১৪ PM
জো বাইডেন

জো বাইডেন © ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জো বাইডেনর পক্ষে রয়েছে বলে ঘোষণা দিয়েছে পর্যবেক্ষণকারী সংগঠন ‘ডিসিশন ডেস্ক’। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নামও ঘোষণা করেছে সংগঠনটি।

এক টুইট বার্তায় ‘ডিসিশন ডেস্ক’ জানায়, বাইডেন পেনসিলভেনিয়ায় জয়ী হয়েছেন। সেখানে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। আগে এগিয়ে থাকা ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোটের সঙ্গে পেনসিলভেনিয়ার ২০টি যোগ করে তারা জানায়, বাইডেনের সম্ভাব্য ইলেকটোরাল কলেজ ভোট ২৭৩টি। জয়ের জন্য যেখানে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন জয়ী হয়েছেন বলেও ঘোষণা দেয় ডিসিশন ডেস্ক।

এর আগে শুক্রবার (০৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি। বিভিন্ন রাজ্যে নির্বাচনকর্মীরা ভোট গণনা করছেন। প্রায় সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত কোনো গণমাধ্যম বা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাইডেনকে জয়ী ঘোষণা করেনি।

এর আগে ডিসিশন ডেস্ক জানায়, ফিলাডেলফিয়া থেকে পোস্টাল ব্যালট আসার পরই পেনসিলভেনিয়া রাজ্যে সাড়ে ৫ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেন বাইডেন। সেখানে এখনও এক লাখের বেশি ভোট গণনার বাকি। গণনার বাকি ভোটগুলো বাইডনের পক্ষে যাবে বলেও দাবি তাদের।

এ রাজ্যে ট্রাম্পের জয়ের বাস্তব কোনো সম্ভাবনা নেই। তারপরও গণমাধ্যম এবং পর্যবেক্ষকরা জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণায় দ্বিধাগ্রস্ত। বলা হয় ডিসিশন ডেস্কের টুইটে। জর্জিয়া এবং অ্যারিজোনা রাজ্যের বিষয়ে কিছু জানায়নি ডিসিশন ডেস্ক।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেরপুরে এনসিপি নেতাকে স্থায়ী বহি…
  • ০২ মার্চ ২০২৬
নেত্রকোনায় এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মৃত্যু
  • ০২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে যেসব অস্ত্র ব্যবহার করছ…
  • ০২ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণদান…
  • ০২ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃ…
  • ০২ মার্চ ২০২৬
ইরানের শাসন ক্ষমতার বসাতে ট্রাম্পের পছন্দের তালিকায় তিন নাম
  • ০২ মার্চ ২০২৬