সুদানের বিখ্যাত ক্বারি শেখ নুরাইন সড়ক দুর্ঘটনায় নিহত

০৭ নভেম্বর ২০২০, ০৫:৫৫ PM
নুরাইন মুহাম্মদ সিদ্দিক

নুরাইন মুহাম্মদ সিদ্দিক © ফাইল ফটো

সুদানের বিখ্যাত কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পবিত্র কোরআনের চারজন হাফেজ ছাত্রসহ গাড়িতে করে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় তাঁর তিন ছাত্রেরও মৃত্যু হয়েছে। অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, সুদানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ওয়াদি হালফার ওমদুরমান শহর থেকে ১৮ কিলোমিটার দূরের একটি জায়গায় গাড়ি দুর্ঘটনার শিকার হন কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক।

দেশটির ধর্মমন্ত্রী নাসেরুদ্দিন মুফরেহ এক ফেসবুক পোস্টে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।তিনি বলেন, শেখ নুরাইন ও তার সঙ্গে থাকা তিন কোরআনে হাফেজের মৃত্যুতে আমি শোকাহত।

আদদুরি কিরাত বিশেষভাবে তেলওয়াতের জন্য বিশ্বজুড়ে তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকের বন্যা বয়ে যাচ্ছে।

মোহাম্মদ শাব্বা নামের একজন লিখেছেন, আমার প্রিয় কোরআন তেলাওয়াতকারী শেখ নুরাইন মোহাম্মদ আর নেই। আমি বিধ্বস্ত ও ব্যথিত।

মুসলিম ডেইলির এক টুইটার পোস্টে বলা হয়েছে, দুঃখজনকভাবে ক্বারি শেখ নুরাইন সড়কে নিহত হয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিন ও জান্নাত নসিব করুন

শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬