ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গ © ফাইল ফটো
যুক্তরাষ্ট্রের চলমান প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ম্যাজিক ফিগার ২৭০ এর খুব কাছেই অবস্থান করছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিকে দেশটির নির্বাচনে ভোট চুরির অভিযোগও তোলেন ট্রাম্প।
সম্প্রতি ট্রাম্পের এমন সব তৎপরতাকে কটাক্ষ করেছেন আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। অনেকটা ট্রাম্পের দেয়া কথা দিয়েই ১১ মাস পর তাকেই ফিরিয়ে দিলেন ১৭ বছর বয়সী বিশ্বখ্যাত কিশোরী।
২০১৯ সালে গ্রেটার নাম টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় দেখে ব্যঙ্গ করেছিলেন ট্রাম্প। ঠাণ্ডা মাথায় দারুণ এক 'প্রতিশোধ' নিলেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট চুরির মনগড়া অভিযোগ করলে গত বৃহস্পতিবার তার কথা তাকেই ফিরিয়ে দেন গ্রেটা।
টুইটারে তিনি লিখেন, ‘কী হাস্যকর! নিজের রাগ সামলানো নিয়ে কাজ করা উচিত ট্রাম্পের। তারপর কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে পুরনো দিনের কোনো ভালো সিনেমা দেখতে যাওয়া উচিত! মাথা ঠাণ্ডা (চিল), ডোনাল্ড, মাথা ঠাণ্ডা!’
So ridiculous. Donald must work on his Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Donald, Chill! https://t.co/4RNVBqRYBA
— Greta Thunberg (@GretaThunberg) November 5, 2020
গ্রেটাকে হেয় করে ঠিক একই কথা গত বছরের ডিসেম্বরে টুইটারে লিখেছিলেন ট্রাম্প, ‘কী হাস্যকর! নিজের রাগ সামলানো নিয়ে কাজ করা উচিত গ্রেটার। তারপর কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে পুরনো দিনের কোনো ভালো সিনেমা দেখতে যাওয়া উচিত! মাথা ঠাণ্ডা, গ্রেটা, মাথা ঠাণ্ডা!’
So ridiculous. Greta must work on her Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Greta, Chill! https://t.co/M8ZtS8okzE
— Donald J. Trump (@realDonaldTrump) December 12, 2019
সুইডিশ কিশোরীর এমন ‘প্রতিশোধমূলক’ ব্যঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
সূত্র: রয়টার্স