নির্বাচনে পরাজয়ের আভাসের পর একা হয়ে পড়ছেন ট্রাম্প

০৭ নভেম্বর ২০২০, ১১:১৯ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে চলমান প্রেসিডেন্ট নির্বাচনে শুরু থেকেই অনেকটাই এগিয়ে ছিল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখনও দেশটির বেশকিছু রাজ্যের ভোটের ফল ঘোষণা না হলেও ক্রমেই বিশাল পার্থক্যের ব্যবধান করে জয়ের খুব দ্বারপ্রান্তে বাইডেন।

এদিকে এই নির্বাচনে ভোটে হারার আভাস পেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছেন। হোয়াইট হাউস ঘনিষ্ঠদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার ভোটের হিসাবে পেনসিলভেনিয়া ও জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ার পর ওই কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে সরতে শুরু করেন। ফলে অনেকটা একা পড়ছেন ট্রাম্প।  

ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সিএনএনকে বলেন, ‘এটা শেষ হয়ে গেছে। তবে ট্রাম্প কী করবেন, তিনি পরাজয় মেনে নেবেন কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে।’ 

এই উপদেষ্টার দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সম্মেলন কক্ষে মিথ্যা বিবৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এর পর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

এদিকে এই পরিস্থিতিতে ট্রাম্পের পরবর্তী করণীয় কী হতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা ছাড়া আর কে জানেন!’

এছাড়া ভোটের ফল নিয়ে ট্রাম্পের লড়াইয়ের অধিকার থাকলেও যে প্রক্রিয়ায় বিষয়টি নিয়ে আগানো হচ্ছে, তা ঠিক নয় বলে মনে করেন তিনি। এ নিয়ে ট্রাম্পের প্রচার শিবিরেও প্রশ্ন উঠেছে বলে জানান তিনি।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের আরেক উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ‘চুরি হয়ে যাওয়ার’ যে অভিযোগ ট্রাম্প করেছেন, সে বিষয়ে তিনি ক্রমশ একা হয়ে পড়ছেন।

এরইমধ্যে ট্রাম্পের সহযোগীদের মধ্যে কেউ কেউ ২০২৪ সালের নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন বলে এক উপদেষ্টার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুসারে, এখনও পাঁচ রাজ্যে ঝুলছে ট্রাম্প ও বাইডেনের ভাগ্য। সার্বিক ফলাফলে বাইডেনের পালেই জয়ের মৃদু হাওয়া। পেনসিলভানিয়াতে ট্রাম্প জয়ের পথে এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে কমছে ব্যবধান।

 

ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬