ট্রাম্প সমর্থকদের ১৪ লাখ সদস্যের গ্রুপ মুছে দিল ফেসবুক

০৭ নভেম্বর ২০২০, ১১:০০ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফলাফল নিয়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সহিংস বিক্ষোভের পোস্ট নেতিবাচক হিসেবে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই মধ্যে নেতিবাচক হিসেবে নেয়া ওই পোস্টগুলো সরিয়ে ফেলেছে সংস্থাটির কর্তৃপক্ষ।

চলমান যুক্তরাষ্ট্রের এই নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গ্রুপের নাম ‘স্টপ দ্য স্টিল’। তারা বারবার ট্রাম্প হারলে বিক্ষোভ করবে বলে ফেসবুকে প্রচার করতে থাকলে শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এ গ্রুপটি মুছে দেয়। এতে ওই গ্রুপটিতে ১৪ লাখ ৬৫ হাজারের বেশি সদস্য ছিলেন।

এ বিষয়ে ফেসবুক জানায়, ভুল তথ্য ও হিংসাত্মক বার্তা ছড়াচ্ছিল ট্রাম্প সমর্থকদের দ্রুত ক্রমবর্ধমান একটি গ্রুপ। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির ভিত্তিহীন অভিযোগ তুলে সংঘবদ্ধ বিক্ষোভের উসকানি দিচ্ছিল তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার উত্তেজনা পরিস্থিতিতে এমন পদক্ষেপ নিল সামাজিক মাধ্যমটি।

গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬