গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু

০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

নওগাঁর মহাদেবপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গত তিন মাস আগে তার বিয়ে হয়। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিম উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে ও বগুড়া জেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

জানা যায়, নিহত তাসলিমার গত তিন মাস আগে বগুড়া জেলায় পারিবারিক ভাবে বিয়ে হয়। রবিবার দুপুর ১টার দিকে স্বামী সামির হোসেনকে সঙ্গে নিয়ে বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে দুপুর আড়াইটার দিকে তাসলিমা তার আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। তার ছোট ভাই পুকুরের পাড়ে বসে ছিল। এ সময় তাসলিমা ও তার স্বামী গোসল করতে পানিতে নামেন। তারা দুজনই সাঁতার জানত না। 

সাঁতার না জানায় গোসল করার একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাসলিমাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক। তিনি আরও বলেন এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬