মিশিগানে ট্রাম্পের করা মামলা খারিজ

০৬ নভেম্বর ২০২০, ১১:৩৩ AM
ডোনাল্ট ট্রাম্প

ডোনাল্ট ট্রাম্প © ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান রাজ্যে ভোট গণনা স্থগিত চেয়ে ট্রাম্প প্রচার দলের এক মামলা খারিজ করে দিয়েছেন আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) মিশিগানে সংশ্লিষ্ট বিচারক মামলাটি খারিজ করে দেন।

ওই রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট অ্যাপিলস কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন্স বলছেন, মামলাটি দায়ের হতে অনেক দেরি হয়েছে, কারণ গণনা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি।

তিনি বলেন, মামলায় ভুল কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অফ স্টেটের নেই বলে জানান স্টিভেন্স।

প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার কর্মকর্তারা যুক্তি দেন যে, গণনার সময় রিপাবলিকান পর্যবেক্ষকদের হাজির থাকা উচিত। এর আগে ভোট গণনা স্থগিত চেয়ে মিশিগানসহ চারটি রাজ্যে মামলা করে ট্রাম্পের প্রচারণা শিবির।

এদিকে জো বাইডেনের প্রচার দলের মুখপাত্র জেন ও’ ম্যালি ডিলন অভিযোগ করেছেন যে, ট্রাম্প টিম এখনও মামলা দায়ের করার এক ব্যর্থ কৌশল প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এসব মামলা হলো এখন যা অবশ্যম্ভাবী তাকে ঠেকিয়ে রাখার এক প্রচেষ্টা– জো বাইডেনই হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬