অ্যাম্বুলেন্সের রাস্তা করে দিতে ২ কিমি দৌড়ালেন ট্রাফিক কনস্টেবল

০৬ নভেম্বর ২০২০, ১২:৩৩ AM
অ্যাম্বুলেন্সের সঙ্গে ছুটছেন জি বাবজি

অ্যাম্বুলেন্সের সঙ্গে ছুটছেন জি বাবজি © আনন্দবাজার

ভারতের হায়দরাবাদের এক ট্রাফিক কনস্টেবল এখন নেটিজেনদের কাছে হিরো। দৈনন্দিন দায়িত্বের থেকে উপরে উঠে তিনি এক সঙ্কটাপন্ন রোগীকে হাসপাতালে পৌঁছাতে সাহায্য করলেন। তীব্র ভিড়ের রাস্তায় দুই কিলোমিটার দৌড়ে অ্যাম্বুলেন্সকে এগিয়ে যেতে সাহায্য করেন।

ওই ট্রাফিক কনস্টেবলের নাম জি বাবজি বলে জানা গেছে। ঘটনাটি গত সোমবারের হলেও বুধবার ভিডিওটি সামনে আসার পর সবাই জানতে পারেন। হায়দরাবাদের অ্যাডিসনাল পুলিশ কমিশনার (ট্রাফিক) অনিল কুমার ভিডিওটি টুইট করেন। আর স্বাভাবিকভাবেই এমন একটি ভিডিও ভাইরাল হতেও সময় নেয়নি। নেটাগরিকরা বাবজির প্রশংসায় পঞ্চমুখ হন।

সোমবার হায়দরাবাদের অ্যাবিডস থেকে কোটি যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। কিন্তু যানজটের কারণে সেটি আটকে যায়। বিষয়টি নজরে আসে সেখানে দায়িত্বে থাকা বাবজির। তিনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের দায়িত্ব সারেননি। বুঝতে পারেন, এই অ্যাম্বুলেন্সকে এগিয়ে নিয়ে যেতে হলে তাঁকেই পথে নামতে হবে। সেই মতো নেমে পড়েন রাস্তায়।

তিনি অ্যাম্বুলেন্সের সামনে সামনে দৌড়াতে শুরু করেন। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে অ্যাম্বুলেন্সকে হাসপাতালে পৌঁছেতে সাহায্য করেন। খবর: আনন্দবাজার।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬