ওবামাকে পিছনে ফেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট বাইডেনের

০৫ নভেম্বর ২০২০, ০৪:০১ PM
 প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন

প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে চলমান প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ইতিহাসে নতুন এক রেকর্ড করেছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি এখন পর্যন্ত দেশটির প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

যুক্তরাজ্যে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাইডেন তার পূর্বসূরী বারাক ওবামার ভোটের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন। এদিকে নির্বাচনে প্রাপ্ত প্রাথমিক গণনায় বাইডেন পেয়েছেন ৭ কোটি ২১ লাখ ৩০ হাজার ১৮২টি ভোট।

এদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯০ লাখ ৪০ হাজার ভোট। এই ভোট পেয়ে তিনি ২০০৮ সালে রেকর্ড গড়েছিলেন। এ বছর ব্যাপক সংখ্যক ভোটার ভোট দেওয়ায় ডেমোক্রেট নেতা ও ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নতুন রেকর্ড করতে পেরেছেন বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়।

এবারের নির্বাচনে আগাম ভোটই দিয়েছেন ১০ কোটির বেশি মানুষ। বিভিন্ন রাজ্যে বিশেষ করে পেনসিলভেনিয়া, নেভাদা ও জর্জিয়ায় এখনও ডাকযোগে পাঠানো ভোটের গণনা চলছে। ধারণা করা হচ্ছে, সব রাজ্যে গণনা শেষ হলে বাইডেনের ভোটের সংখ্যা আরও বাড়বে। কেননা, বাইডেন সমর্থকরাই বেশি সংখ্যক ডাকযোগে ভোট দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত ৮৭ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে। তাতে বাইডেন ভোট পেয়েছেন ৫০ দশমিক ৩৫ শতাংশ এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ০২ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সাবেক ভাইস প্রেসিডেন্টের প্রকৃত ভক্তের সংখ্যা বেশি হওয়ায় তার জনপ্রিয়তার এই চিত্র উঠে এসেছে। এছাড়াও, অনেকে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে গিয়ে বাইডেনকে বেছে নিয়েছেন।

এদিকে বুথ-ফেরত ভোটার জরিপে দেখা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও করোনা মহামারিকে বিবেচনায় নিয়েছিলেন ভোটাররা।

 

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬