বাইডেনকে ‘অভিনন্দন আমাদের প্রেসিডেন্ট’ বলে অভিনন্দন জানালেন রিচি

০৫ নভেম্বর ২০২০, ০২:০৮ PM
ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন ও রিচি সোলায়মান

ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন ও রিচি সোলায়মান © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে। সর্বশেষ আরো দুটি রাজ্যে জয় পেয়ে প্রেসিডেন্ট হওয়া দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন বাইডেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে বাহিরের দেশের তারকাদের মধ্যেও উৎসাহের কমতি নেই। একইভাবে দেশেটিতে অবস্থানরত প্রবাসী বাঙালিদের দেখা গেছে ফলের জন্য অপেক্ষা করতে। সেদিক থেকে রিচি সোলায়মান ফলের জন্য চূড়ান্ত অপেক্ষা করলেন না। জো বাইডেনকে নিজেদের প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়ে দিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হ্যান্ডেলে জো বাইডেনের দু'টি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। এতে একটিতে জো বাইডেন একা, অন্যটিতে স্ত্রীসহ বাইডেন।

সেখানে তিনে লিখেছেন, ‘অভিনন্দন আমাদের প্রেসিডেন্ট।' রিচির পোস্টেও অনেকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন তবে কেউ কেউ বলছেন আরেকটু অপেক্ষা করতে হবে।’

বেশ কয়েক বছর হলো যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে বাস করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রিচি সোলায়মান। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি রাশেকুর রহমান মালিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। শুরুতে ঢাকা টু নিউইয়র্ক যাওয়া-আসার মধ্যে ছিলেন তিনি। তারপর একদিন উড়াল দিলেন স্বামীর কাছে। নিজের মতো করে সংসার সাজাতে কোন মেয়ে না চায়! তারপর বেশ কয়েক বছর হয়ে গেল স্বামী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে রিচির সেখানে সুখের। সংসার।

কিছুদিন আগেই চলচ্চিত্র প্রযোজনা ব্যবসায় নামার ঘোষণা দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রিচি সেসময় বলেছিলেন, ‘সবকিছু গুছিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনা শুরু করব। এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করব, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬