জয়ের প্রান্তে বাইডেন, আদালতের দ্বারে ট্রাম্প

০৫ নভেম্বর ২০২০, ০৯:১৮ AM
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প © ইন্টারনেট

আরো দুটি রাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেট জো বাইডেন। এর ফলে তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন। আর প্রয়োজন ৬টি ইলেকটোরাল কলেজ ভোট। তাহলেই প্রয়োজনীয় ২৭০টি কলেজ ভোটে পৌঁছে যেতে পারেন তিনি।

এর ভিত্তিতেই বাইডেনের দাবি, প্রেসিডেন্ট নির্বাচিত হতে তিনি পর্যাপ্ত রাজ্যে জয় পেয়েছেন। এরই মধ্যে ভোট জালিয়াতির অভিযোগে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

গত রাতে জো বাইডেন ২৩৮ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। কিন্ত ভোট গণনায় স্থবিরতা দেখা দেয় ৬টি রাজ্যে। তার মধ্যে উইসকনসিন ও মিশিগান রাজ্যে তিনি জয় পেয়েছেন।

এ দুটি রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট আছে যথাক্রমে ১০ ও ১৬টি। এগুলো এখন বাইডেনের ঝুলিতে। ফলে তার এখন ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪টি। এখন পর্যন্ত মেইনে রাজ্যে তিনি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এ রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট ৪টি।

এছাড়া পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। আর তার মোট ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়িয়ে আছে ২১৪ তে। ফলে সর্বশেষ তিনটি রাজ্যের কমপক্ষে একটিতে বিজয়ী হলেই বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।

‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
close