ইলেকটোরাল কলেজ বেশি বাইডেনের, বাকি রাজ্যগুলোয় এগিয়ে ট্রাম্প

০৪ নভেম্বর ২০২০, ১০:০৫ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে গেছেন জো বাইডেন। এ পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে জো বাইডেন পেয়েছেন ২০৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৪৮টি। নির্বাচনে জয়ী হতে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন হবে।

ফক্স নিউজ জানিয়েছেন, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কের মতো অঙ্গরাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটরা। অপরদিকে ফ্লোরিডা, ইন্ডিয়ানা, মিশৌরি, কেন্টাকির মতো অনেক রাজ্যে জয়ী হয়েছে রিপাবলিকানরা। তবে প্রথমিক ফলাফলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই জয়ী হতে পারেন বলে ধারণা দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এর কারণ হিসেবে গণমাধ্যমগুলো বলছে, টেক্সাস, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে এ পর্যন্ত প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ইলেকটোরাল কলেজ ভোট তুলনামূলক বেশি। তবে সুইং স্টেট হিসেবে পরিচিত অঞ্চগুলোর ভোট শেষ পর্যন্ত জয়-পরাজয়ে ভূমিকা রাখতে পারে বলে জানানো হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬