১১ রাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

০৪ নভেম্বর ২০২০, ০৯:৪০ AM
ট্রাম্প-বাইডেন

ট্রাম্প-বাইডেন © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১০ কোটি ২ লাখের বেশি আগাম ভোট দেয়ার পরও মঙ্গলবার ভোটের দিন করোনা মহামারী উপেক্ষা করে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে।

ভোট শেষ হওয়ার পর এখন নির্বাচনী ফলের জন্য অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এখন পর্যন্ত যতটুকু ফল বের হচ্ছে, তাতে ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, টেনিসি ও ওয়েস্ট ভার্জিয়ানাসহ ১৩ রাজ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এগিয়ে আছেন। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আর নিউইয়র্ক, রাজধানী ওয়াশিংটন, নিজের শহর ডেলাওয়ারসহ ১১ রাজ্যে এগিয়ে জো বাইডেন। এর আগের নির্বাচনে এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন।

এখন পর্যন্ত বাইডেনের দখলে ১২৬ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্পের ৮৯টি। ম্যাজিক সংখ্যা হলো ২৭০টি। জিততে হলে এই সংখ্যক ইলেক্টোরাল ভোট জিততে হবে প্রার্থীকে। পর্যবেক্ষকরা বলছেন, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে এই নির্বাচনে।

বাংলাদেশ সময় ভোর ৬টায় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে প্রথম ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এরই মধ্যে জানা গেছে, ১১৯টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ৯২টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন।

দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬