দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি

০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ AM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ AM
 গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি

গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীর বাসা থেকে জানালার গ্রিল কেটে ল্যাপটপ, মোবাইল চার্জারের অ্যাডাপ্টারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (৪ অক্টোবর) আনুমানিক বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে জামালপুর শহরের হিরু সড়ক এলাকার একটি ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মওদুদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব (জিওলজি) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসা ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কক্ষে থাকা একটি ল্যাপটপ, চারটি মোবাইলের অ্যাডাপ্টারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাসায় ফিরে চুরি হওয়ার বিষয়টি টের পান তিনি।

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬