এবার ফ্রান্সের ড্রোন হামলায় আল-কায়েদার ৫০ জঙ্গি নিহত

০৩ নভেম্বর ২০২০, ০২:৫০ PM
মালিতে মোতায়েন ফরাসি সেনা

মালিতে মোতায়েন ফরাসি সেনা © ফাইল ফটো

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ড্রোন হামলা করেছে ফ্রান্স। দেশটির দাবি এই হামলায় ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আটক করা হয়েছে চারজনকে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, শুক্রবার বুরকিনা ফাসো ও নাইজেরিয়ার সীমান্তবর্তী মালির একটি এলাকায় হামলা চালানো হয়। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন। তখনই মধ্য মালিতে নজরে আসে জঙ্গিদের একটা বিশাল কনভয়। এই গোষ্ঠী আল কায়েদার সঙ্গে কাজ করে।

পার্লি আরও জানিয়েছেন, তাদের নজরদারি ড্রোন দেখার পর জঙ্গিরা গোপন ডেরায় আশ্রয় নেয়। পরে সেই ডেরা চিহ্নিত করে হামলা চালানো হয়। তাতে বেশিরভাগ জঙ্গিরই মৃত্যু হয়েছে। চারজনকে জীবিত আটক হয়েছে। এসময় প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ডেরা থেকে।

ফ্রান্সের সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডরিক বারব্রি বলেন, এবার তাদের লক্ষ্য গ্রেটার সাহারায় ইসালমিক স্টেট জঙ্গি। তিন হাজার সেনা ইতোমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে।

 

দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬